ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৭:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

করোনায় আক্রান্ত অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। আপাতত নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এমনটি নিশ্চিত করেছেন তিশা নিজেই।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তানজিন তিশা। পরে বাড়ির অন্য সদস্যদের নিরাপত্তার কথা ভেবে নিজের কোভিড টেস্ট করান তিনি। এরপর রবিবার (৪ অক্টোবর) টেস্ট রিপোর্ট হাতে পেলে জানা যায়, ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

এদিকে সোমবার (৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তানজিন তিশা লেখেন, আমার দুইদিন জ্বর থাকার পর আশেপাশের মানুষের নিরাপত্তার জন‍্য নিজের ইচ্ছায় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার কোভিড ধরা পরে।

সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী আরও লিখেন, বতর্মানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। তাই আমি এখন নিজ বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন‍্য দোয়া করবেন।

-জেডসি