ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৩:৪৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।  ফাইল ছবি।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফাইল ছবি।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘যদি কিন্তু তবু’ নামের একটি ওয়েব ফিল্মে তিনি কাজ করছিলেন। শুটিংয়ে থাকা অবস্থায় ফারিয়া কোভিড- ১৯ টেস্ট করালে রেজাল্ট ‘পজিটিভ’ আসে।

শুধু তাই নয়, এই ছবির পরিচালক শিহাব শাহীনও করোনা ‘পজিটিভ’ বলে জানান।

তিনি বলেন, ‘গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করেছি। আমার ও ফারিয়ার করোনা উপসর্গ থাকায় শুটিং বন্ধ করে দিয়েছি। ফারিয়ার টেস্ট করা হলেও আমারটা এখনও করিনি। তবে গত পাঁচদিন ধরে আমার জ্বর ও শরীর ব্যথা। এমনকি গন্ধও পাচ্ছি না। তাই ধরে নিয়েছি আমারও করোনা পজিটিভ।’

নুসরাত ফারিয়া বলেন, ‘আপাতত কোনো উপসর্গ নেই। আগের চেয়ে বেশ ভালো আছি। তবে পুরোপুরি আইসোলেশনে আছি।’