ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৮:৩৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। ইতোমধ্যে এক ডজনেরও বেশি তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ভারতীয় মিডিয়ার খবর বলছে, এবার অভিনেত্রী ফাতিমা সানা শেখও করোনায় আক্রান্ত।

এই অভিনেত্রী ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে ‘দঙ্গল কন্যা’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। ওই নামে এখনো তিনি বলিউডে সুপরিচিতি। এবার সেই ফাতিমা হলেন করোনায় আক্রান্ত। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাতিমাই জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যারা আমার সুস্থতা কামনা করছেন, তাদের ধন্যবাদ।’

এর আগে গত ২৪ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান ফাতিমার পর্দার বাবা আমির খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঘরবন্দি রয়েছেন বলিউডের আরও বেশ কয়েকজন তারকা।

-জেডসি