ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৮:০৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

করোনায় আক্রান্ত মাহাবুব উল আলম হানিফ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সায়েম খান বলেন, জ্বরসহ আরো কিছু লক্ষণ থাকায় করোনা টেস্টের নমুনা দেন মাহাবুব উল আলম হানিফ। বুধবার সকালে তার টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। তবে মাহাবুব উল আলম হানিফের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

বর্তমানে মাহাবুব উল আলম হানিফ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

-জেডসি