করোনায় আক্রান্ত সিলেট-২ আসনের এমপি মোকাব্বির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও নমুনা পরীক্ষায় প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার এপিএস জুবের খান।এর আগে সোমবার শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন মোকাব্বির খান।
জুবের খান বলেন, কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে- তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
মহামারি করোনায় এই পর্যন্ত দুইজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মারা যাওয়ার পর তার করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক