করোনায় আক্রান্ত সেলিম-রোজী দম্পতি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। তাতে আক্রান্ত বিনোদন জগতেও। গত দুই সপ্তাহে একাত্তরের দুজন কণ্ঠযোদ্ধা ও একজন চলচ্চিত্র নির্মাতা মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আবুল হায়াত ও সারাহ বেগম কবরীসহ প্রবীণ কয়েকজন তারকা। নতুন খবর, জনপ্রিয় তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীও করোনায় আক্রান্ত।
জানা যায়, প্রথমে জ্বর, ঠান্ডা ও কাঁশি শুরু হয় অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর তার স্বামী শহীদুজ্জামান সেলিমও একই ভাবে অসুস্থতা বোধ করেন। চিন্তায় পড়ে যান দুজনেই। গত ২ এপ্রিল এই তারকা দম্পতি রাজধানীর একটি হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করান। দুদিন পর আসে রিপোর্ট। তাতে দেখা যায়, সেলিম-রোজী দুজনেরই রিপোর্ট পজিটিভ।
তবে শারীরিক অবস্থা অতটা খারাপ না হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি হতে হয়নি। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন সেলিম-রোজী দম্পতি। বাসা থেকে একদমই বের হচ্ছেন না। খাওয়াদাওয়ার ব্যাপারেও তারা যথেষ্ট সতর্ক। প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি পরিমানে খাচ্ছেন দুজনে। গণমাধ্যমকে এভাবেই নিজেদের সম্পর্কে বলেন শহীদুজ্জামান সেলিম।
অভিনেতা জানান, এখন তেমন কোনো শারীরিক জটিলতা নেই। রোজী সুস্থতার পথে। আমিও ভালো আছি। তবে শরীর হালকা দুর্বল। নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবো দুজনে।
করোনায় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি ও তার স্ত্রী রোজী সিদ্দিকী ঈদের একাধিক নাটকের শুটিং বাতিল করেছেন বলে জানান এই অভিনেতা।
-জেডসি
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










