ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৩৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনায় আরেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আর এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনকার আহমদ মারা গেছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আনকার আহমদ মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা। তিনি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি ছিলেন।

-জেডসি