করোনায় কালিয়াকৈর পৌরসভার নারী প্যানেল মেয়রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনায় নারী প্যানেল মেয়রের মৃত্যু
রাজধানীর অদূরে গাজীপুর মহানগরী কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেযর ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (সাধারণ ওয়ার্ড- ৭,৮ ও ৯) হাজেরা বেগম (৪৮) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম আজ মঙ্গলবার হাজেরা বেগমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজেরা বেগমের মৃত্যুতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজেরা বেগম গত ২৯ মে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হলে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে এবং পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকাল ৯টায় কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে কোভিড -১৯ আক্রান্ত হয়ে যারা মারা গেছেন এবং যারা চিকিৎসা নিচ্ছেন তাদের জরুরি আর্থিক প্রণোদনা দেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী ও সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


