করোনায় কী ধরনের ইফতার করবেন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার
প্রতীকী ছবি
আসন্ন মাহে রমজানে ইফতার নিয়ে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইফতারের পর বেশি করে পানি পান ও ভিটামিন সি যুক্ত ফলমূল খাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় গরম পানি খাওয়া ও গরম পানি দিয়ে গড়গড়া করে কুলি করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
‘সামনে আমাদের রমজান আসছে। রমজানে হয়তো দিনের বেলায় আমরা খাবো না কিন্তু ইফতারের পরে যেন তরল পানি বেশি করে খাই। আদা, গরম মসলা মিশ্রিত পানি দিয়ে গারগল (গড়গড়া করে কুলি) করতে পারি, গরম পানি পান করতে পারি। কালোজিরা, মধু, ভিটামিন সি যুক্ত ফলমূল আমরা গ্রহণ করতে পারি। যা এই প্রতিরোধে সহায়ক হবে বা স্বাস্থ্যের জন্যও ভালো এই ভিটামিন সি’ বলেন ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমাদের রমজানের যে স্বাস্থ্যবিধি আছে আমরা সেগুলোও মেনে চলব এবং করোনা প্রতিরোধে যে স্বাস্থ্যবিধি আছে আমরা সেগুলোও মেনে চলব।’
আজ শুক্রবারের ব্রিফিংয়ে দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫০৩ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জন। মৃত্যুবরণ করেছে গত ২৪ ঘণ্টায় ৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ১৩১ জন। আরোগ্য লাভ করেছে ৪ জন। মোট আরোগ্য লাভ করেছে ১১২ জন।’
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন




