করোনায় কেড়ে নিলো ৫৮৩৯ জনের প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন স্থানে আরো ৪১৬ জন প্রাণ হারিয়েছেন। ফলে কোভিড-১৯ ভাইরাসে (করোনার আরেক নাম) আক্রান্ত হয়ে সর্বমোট ৫৮৩৯ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ১৩০ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৯৩৩ জন।
বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।বর্তমানে করোনাভাইরাস নিয়ে সবচেয়ে আতঙ্কের মধ্যে আছে ইতালি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪১ জনে। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৭ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৯৬৬ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার চীনে আরো ১০ জন মারা গেছেন। এ নিয়ে চীনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিন হাজার ১৯৯ জনের। করোনায় আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৮৪৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২০ জন। আক্রান্তদের মধ্যে মোট ৬৬ হাজার ৯১২ জন রোগী সুস্থ হয়েছেন।
ইরানে মোট ১২ হাজার ৭২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১১ জন। শনিবার মারা গেছে ৮৭ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৯ জন।
দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটিতে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬২ জন।
স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৬৩ জনের। আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ৫২০ জন।
এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে ৯১, আমেরিকায় ৫৭, সুইজারল্যান্ডে ১৩, জার্মানিতে ৯, নরওয়ে তিন, সুইডেনে দুই, নেদারল্যান্ডে ১২, যুক্তরাজ্যে ২১, জাপানে ২২, ইরাকে ১০ জন মারা গেছেন।
চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











