ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২২:৪৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীন থেকে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।

অ্যান্তনিও গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মত এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোন রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

দরিদ্র দেশগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্তনিও গুতেরেস।

একইসঙ্গে বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো দাতা সংস্থাগুলোকে দরিদ্র দেশগুলোর সাহায্যে এগিয়ে এসে করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।

চীনের উহান থেকে শুরু হওয়া করোনাভাইরাস ছাড়িয়েছে বিশ্বের ১৭৯টি দেশে। আর প্রাণঘাতী এই রোগে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি