করোনায় নতুন করে দারিদ্র্যের শিকার হবে ৫০ কোটি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১১ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনভাইরাস সমগ্র বিশ্বকে ঠেলে দিয়েছে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে। যা বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষকে নতুন করে দারিদ্যের শিকার বানাবে বলে মনে করে বিশেষজ্ঞরা। ভাইরাসের অর্থনৈতিক ও মানবিক ক্ষতি নিয়ে জাতিসংঘের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এই গবেষণার তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বজুড়ে দরিদ্রের সংখ্যা বাড়তে যাচ্ছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জি-২০ এর অর্থমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে এই প্রতিবেদন প্রকাশিত হলো।
ব্রিটেনের কিংস কলেজ লন্ডন ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিশেষজ্ঞরা যৌথভাবে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবেদন লিখেছেন।
এএনইউর ক্রিস্টোফার হোয় বলেছেন, ‘সম্ভবত স্বাস্থ্য সংকটের চেয়েও মারাত্মক হতে চলেছে অর্থনৈতিক সংকট।’ প্রতিবেদনে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা ৪০ থেকে ৬০ কোটি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের অবসান ঘটাতে জাতিসংঘের টেকসেই উন্নয়ন লক্ষ্যকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কিংস কলেজ লন্ডনের অধ্যাপক অ্যান্ডি সামনার বলেছেন, ‘যত দ্রুত সম্ভব উন্নয়নশীল দেশঘুলো সামাজিক সুরক্ষার পরিসর বাড়াতে হবে। আমাদের এই গবেষণা এটা নিয়েই। উন্নয়নশীল দেশগুলোতে কোভিডের কতটা প্রভাব পড়তে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী ধরনের সহায়তা করতে পারে সেদিকে মনোযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।’
গবেষকদের আশঙ্কা, মহামারি শেষ হতে হতে বিশ্বের অর্ধেকের বেশি জনগোষ্ঠী দারিদ্র্য জীবনযাপন শুরু করবে। নতুন দরিদ্র জনগোষ্ঠীর ৪০ শতাংশ হবে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। আর এক-তৃতীয়াংশ হবে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











