নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী ৩০০ বিক্ষোভকারী আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে ফিলিস্তিনিপন্থী ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউ ইয়র্কের মেয়র বিক্ষোভকারীদের বহিরাগত বলে আখ্যায়িত করেছেন। বুধবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, যারা একটি হল দখল করেছিল তাদের সরিয়ে দেওয়ার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুরোধে ‘ব্যাপক অভিযান’ চালানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে মেয়র জানান, গত রাতে পুলিশ কর্মকর্তারা ক্যাম্পাসে অভিযান চালানোর পর কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জন্য বহিরাগতরা দায়ী, যারা ‘তরুণদের উগ্রবাদী’ বানানোর চেষ্টা করেছিল।
আটক বিক্ষোভকারীদের বিষয়ে নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার রেবেকা ওয়েইনার বলেন, ‘কিছু বিক্ষোভকারীদের চিহ্নিত করা হয়েছে। তারা নিউইয়র্ক এবং অন্যান্য শহরে আগের বিক্ষোভের সাথে যুক্ত ছিল।’
এদিকে, লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া ইউনির্ভাসিটিতে (ইউসিএলএ) ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী এবং ইসরায়েলপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তবে বিক্ষোভকারীদের সংঘর্ষের স্থান থেকে সরিয়ে দেয়া হয়েছে। পুলিশ মেটালের ব্যারিকেড বসিয়ে ঘিরে রেখেছে পুরো এলাকা।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











