ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৫:৫২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনায় প্রাণ গেল আরও ১৩ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৬৬ জন। শনাক্ত হয়েছে আরও ২৯১ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪০ হাজার ২৬৬ জনে। এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৮৬ হাজার ৭৬৭ জন হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১০টি ল্যাবে ১২ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী ছয়জন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে ২১ বছরের বেশি বয়স একজনের। এছাড়া ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব বয়স ছয়জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩২তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

-জেডসি