ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনায় প্রাণ গেল যাত্রাবাড়ীর যুবলীগ নেতা সায়েমের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম খন্দকার (৪২)

যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম খন্দকার (৪২)

করোনায় আক্রান্ত হয়ে যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম খন্দকার (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সায়েম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে মারা গেছেন।

জানা গেছে, সায়েম খন্দকার যাত্রাবাড়ী টানপাড়ায় থাকতেন। দুই মেয়ের বাবা তিনি। প্রায় ২০ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এরপর স্কয়ার হাসপাতালে করোনা টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে।

হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহের বেশি দিন ধরে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে তার অবস্থার অবনতি হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।