ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনায় বাড়ছে উদ্বেগ, নিজের যত্ন নেবেন কী ভাবে

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

শরীরের মতো মনেরও আলাদা যত্ন প্রয়োজন।

শরীরের মতো মনেরও আলাদা যত্ন প্রয়োজন।

করোনর আঘাতে ঘরবন্দি জীবন। চারপাশের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হচ্ছেন সকলেই। তবে নিজেকে সুস্থ রাখার উপায় খুঁজতে হবে এর মধ্যেই। না হলে এটি আরও বড় আকার নিতে পারে। এই সময়ে যা বহু মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। উদ্বেগ এমন একটি সমস্যা যার কারণে প্যানিক অ্যাটাক, মানসিক চাপ হতে পারে। নানা বিষয় নিয়ে অতিরিক্ত ভীতি পেয়ে বসে মনের মধ্যে। শুরুতেই তাই উদ্বেগের সঙ্কট বুঝে নিয়ে পদক্ষেপ করা জরুরি।

কী ভাবে এমন মহামারির সময়ে নিজেকে উদ্বেগের অসুখ থেকে দূরে রাখতে পারেন?

ঘুম: এ সময় যথেষ্ট ঘুম দরকার। যত চিন্তা, দুঃখই থাক না কেন। না হলে আরও বড় সমস্যা ডেকে আনবে ঘুমের অভাব। ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার একটা নিয়ম থাকুক। সময় ধরেই তা করার চেষ্টা করুন।

মনের যত্ন: শরীরের মতো মনেরও আলাদা যত্ন প্রয়োজন। চারদিকেই অসুস্থা, মৃত্যুর খবর। সর্বক্ষণ চিন্তায় কাটছে দিন। তার উপরে রয়েছে কাজ-সংসারের চাপ। তবু নিজের মন যাতে ভাল থাকে, এমন কিছু করতেই হবে। তার জন্য দু’-একটা ছুটি নেওয়া যায় কাজের থেকে। চাপমুক্ত দিন কাটানোর প্রয়োজন আছে।