করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি প্রায় ৩৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুর সারিতে প্রতিদিন যোগ হচ্ছে হাজার হাজার নাম। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় আটত্রিশ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে সাত লাখ ৮৫ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার মানুষ। বর্তমান পরিস্থিতির আলোকে এটা নিশ্চিত যে সামনে যুক্তরাষ্ট্রের জন্য মহাবিপদ অপেক্ষা করে আছে। কেননা একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারের বেশি। যা ভাইরাসের উৎপত্তিস্থল চীনেরও দ্বিগুন। সোমবার পেন্টাগনেও করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিউ জার্সি আর্মির ওই সদস্য ২১ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট তার দেশের নাগরিকদের সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিত করা এবং ১০ এর অধিক ব্যক্তির জমায়েতের ক্ষেত্রে নিরুৎসাহিত করছেন। এবিষয়ে একটি গাইডলাইন জারি করে পুরো এপ্রিল মাস পর্যন্ত তা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, ইউরোপের দেশ ইতালিতে প্রাণহানি আকাশচুম্বী হলেও গত দু’সপ্তাহ ধরে সংক্রমণের গতি করেছে অনেকটা। যদিও দেশটিতে সোমবার দেশটিতে ৮১২ জন মারা গেছেন। একই চিত্র স্পেনেরও সেখানে আটশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এই মারণব্যাধিতে।
অনদিকে, চীনে অভ্যন্তরীণ সংক্রমণের হার শূণ্যের কোঠায়। সোমবার দেশটিতে নতুন ৪৮ জন শণাক্ত হয়েছেন ঠিকই তারা সবাই বিদেশ ফেরত। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইন্দোনেশিয়ায় রাজনৈতিক মামলায় জেলে বন্দি ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যানর রাইটস ওয়াচ।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








