ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় ৯৬৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন ৯৬৯ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২২ হাজার ১০৭ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই লাখ। 

আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮৫ হাজার ২৩৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭৮ জনের এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৬৪ জনের। ইতালিতে আক্রান্ত ৪৮ হাজার ৭১৩ জন এবং মৃত্যু ১২০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৯ হাজার ২০৩ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। জাপানে মৃত ৩৮ জন এবং আক্রান্ত ৪৭ হাজার ৭০৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৫৯ হাজার ৬৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৪৩ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৪৭৯ জন এবং মৃত ৮৪ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।