করোনায় মারা গেলেন সাদেক বাচ্চু
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার কিছু সময় পর মারা যান ঢাকাই সিনেমার এই জনপ্রিয় খল অভিনেতা।
সাদেক বাচ্চুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা এবং সহকারী পরিচালক মাসুদ রানা।
গত ৬ সেপ্টেম্বর জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। সেখানে অভিনেতা করোনা টেস্ট করা হলে ১১ সেপ্টেম্বর সেটির ফল পজিটিভ আসে।
এর পরদিনই সাদেক বাচ্চুকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই হাসপাতালটির কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই আজ সোমবার তার মৃত্যু হলো।
সাদেক বাচ্চু ছিলেন একাধারে অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক। তিনি বাংলাদেশ ডাক বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনে অভিনয় করেছেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে ‘রামের সুমতি’ সিনেমা দিয়ে ঢালিউড যাত্রা শুরু করেন সাদেক বাচ্চু। চলচ্চিত্রে খলঅভিনেতা হিসেবে সাফল্য পেলেও তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিলো নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক’শ ছবিতে খলঅভিনেতা হিসেবে প্রতাপের সঙ্গে কাজ করেছেন।তিন যুগের ক্যারিয়ারে প্রায় পাঁচশ’র মতো ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু।
নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






