ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৫০:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনায় মৃতের সংখ্যা ২০০৪, আক্রান্ত ৭৪১৮৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে সংখ্যা দুই হাজার চার জনে দাঁড়িয়েছে।গতকাল মঙ্গলবার দেশটিতে নতুন করে ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

প্রাণঘাতী এই মহামারীর কেন্দ্রস্থল হুবেই প্রদেশেই অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। আর চীনজুড়ে নতুন করে এক হাজার ৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে এক হাজার ৬৯৩ জন হুবেই প্রদেশের। এর ফলে সবমিলিয়ে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জনের দাঁড়িয়েছে।

এছাড়া, দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা বলছে, দায়গু ও পার্শ্ববর্তী উত্তর গিওংস্যাং প্রদেশে এই সংক্রমণের ঘটনা ঘটেছে। যদিও দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে- নতুন করে কেউ সংক্রমিত হয়নি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সরকারি হিসেবে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে, রাশিয়া এক ঘোষণায় দেশটিতে চীনা নাগরিকদের প্রবেশ বাতিল করেছে। দেশটির নতুন এই নিয়ম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কিন্তু ‘পরিস্থিতি খুব বিপজ্জনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত অন্তত ২৪টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস।

ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে হুবেই কর্তৃপক্ষ। প্রদেশটির রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল। চীনে ইতোমধ্যেই করোনা ভাইরাসের উপসর্গ গোপন করাকে ফৌজদারি অরপাধ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

-জেডসি