করোনায় মৃত্যু ৪২০০, ইতালিতে একদিনেই মারা গেছেন ১৬৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনে কমতে থাকলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই রোগে এখন পর্যন্ত ৪ হাজার দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১৬ হাজার।
চীনে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন আর মারা গেছেন ২২ জন। এই নিয়ে চীনের মূল ভূখণ্ডে এ রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের।
এদিকে, করোনাভাইরাসে অবরুদ্ধ ইতালিতে একদিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এছাড়া, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জন। এই হিসাবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০.৭ শতাংশ, আর মৃতের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন মঙ্গলবার সুস্থ হয়ে উঠেছেন। আর ৮৭৭ জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়।
নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার থেকে পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেয়া হয়। এর ফলে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এছাড়া, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০ জন। এই পর্যন্ত মারা গেছেন ৩১ জন।
করোনাভাইরাস আক্রান্ত মানুষকে সেবা দিতে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।
স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাদ্য পৌঁছে দিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। এছাড়া শহরের স্কুল পরিষ্কার করার কাজও সেনাবাহিনী করবে।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











