করোনায় মৃত্যুর মিছিল: এবার চীনকেও ছাড়ালো স্পেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনায় মৃত্যুর মিছিল: এবার চীনকেও ছাড়ালো স্পেন
মরণব্যাধি করোনাভাইরাসের থাবায় (কোভিড-১৯) ইউরোপে কমছে না মৃত্যুর মিছিল। ইতালির পর এবার ইউরোপের অপর দেশ স্পেনও ভাইরাসটির উৎস দেশ চীনকে ছাড়িয়ে গেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ) স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। যেখানে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কেন্দ্র বিন্দু চীনে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন।
বুধবার ২৪ ঘণ্টায় স্পেনে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে নতুন করে ৬৫৬ জনের মৃত্যু হয়েছে।
স্পেনে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫১৫ জন। তাদের মধ্যে ৪০ হাজার ৫০১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসাধীন থাকা আরও ৩ হাজার ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত্যুর মিছিলে স্পেন চীনকে ছাড়ালেও ইতালি এখনো শীর্ষ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৭৪ হাজার ৩৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন থাকা ৩ হাজার ৪৮৯ জনের অবস্থা আশঙ্কজনক।
এদিকে, প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২০০ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৬৮ হাজার ৯০৫ জন। বর্তমানে ৩ লাখ ৩৩ হাজার ৪৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৭৯২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৪১৮ জনের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২১৮ জন (৮৪ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২১ হাজার ২০০ জন (১৬ শতাংশ) রোগী মারা গেছেন।
বাংলাদেশসহ বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











