ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৩৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনায় ১ মৃত্যু, শনাক্ত ২৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের।সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জনের।

গত একদিনে ৩ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।