কর্মকর্তাদের বহিষ্কারের কঠোর সমালোচনা পেলোসির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দেয়া কমকর্তাদের বহিষ্কারের কঠোর সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপ লজ্জাজনক।
ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প চিরদিনের জন্য অভিশংসিত হয়েছেন।সাক্ষ্য দেয়ার কারণে কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে ট্রাম্প প্রকাশ্যে প্রতিশোধ নিয়েছেন। এর ফলে প্রমাণিত হয়েছে তিনি সত্য প্রকাশে ভয় পান। খবর পার্সটুডে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অভিশংসন শুনানিতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া দুই মার্কিন কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর এই প্রতিক্রিয়া দেখালেন ন্যান্সি পেলোসি।
ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড ও হোয়াইট হাউসের ইউক্রেইন বিষয়ক অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ লেফটেনেন্ট কর্নেল আলেক্সান্ডার ভিন্ডম্যান শুক্রবার নিজেদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ডল্যান্ড বলেন, প্রেসিডেন্ট তাকে প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তা শিগগিরই কার্যকর হবে বলে জানতে পেরেছেন তিনি। তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ভিন্ডম্যানকে হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়। আলেক্সান্ডার ভিন্ডম্যানের জমজ ভাই ইয়েভগেনি ভিন্ডম্যান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন; শুক্রবার তাকেও সামরিক বিভাগে ফেরত পাঠানো হয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।
সিনেটে খালাস পাওয়ার পর বুধবার ট্রাম্প তার প্রশাসনে রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন। নভেম্বরে কংগ্রেসে দেয়া সাক্ষ্যে সন্ডল্যান্ড বলেছিলেন, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরে জন্য ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের দুর্নীতি তদন্ত শুরুর শর্ত দিয়েছিলেন।
বাইডেন চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নপ্রত্যাশী। জেলেনস্কিকে দেওয়া এ শর্তে ট্রাম্প রাজনৈতিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ বিরোধীদের। ট্রাম্প তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে ডেমোক্র্যাটরা ট্রাম্পের অন্যায় পদক্ষেপের তদন্ত অব্যাহত রাখবে বলে জানা গেছে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











