কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার সমান: সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অধিকার সমান বলে জানালো সৌদি আরব সরকার। দেশটিতে এক কোম্পানি তাদের নিয়োগের বিজ্ঞাপনে ‘শুধু পুরুষ’ প্রার্থীর আবেদনপত্র চাওয়ার পর এ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে এমন কথা বললো দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।
সৌদি সরকার জানিয়েছে, কর্মক্ষেত্রে ‘শুধু পুরুষ’ প্রার্থীর নিয়োগ চেয়ে বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ। আর চাকরিতে লিঙ্গভিত্তিক বৈষম্যও অবৈধ বলে জোরারোপ করেছে দেশটির সরকার।
সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, ওই কোম্পানির বিজ্ঞাপন শ্রমের আইনের পরিপন্থী।
মন্ত্রণালয় বলছে, দেশটির শ্রম আইন অনুযায়ী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে লিঙ্গভিত্তিকসহ যেকোনো বৈষম্যই অবৈধ। সৌদি আরবে লিঙ্গভিত্তিক বেশ কিছু আলাদা আইন রয়েছে। যার ফলে একজন নারী চাইলেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বা চলাফেরা করতে পারে না। কাজের ক্ষেত্রেও এটা প্রতিবন্ধকতা।
এসব আইনের মধ্যে অন্যতম ছিল- নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা, কাজ বা অন্য প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতি ইত্যাদি। এমনকি নারী-পুরুষের জন্য আলাদা অফিসও রয়েছে দেশটিতে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ব্যাপক সংস্কারকাজ চালাচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্তও নিয়েছেন তিনি। যেমন- নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ অভিভাবকত্বের নিয়মনীতিতে শিথিলতা।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










