কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষ গ্রেপ্তার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
রবিবার সকালে হোটেলে সায়নী ঘোষকে ধরতে যায় পুলিশ।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেপ্তার করা হয় তাকে।
সায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন তিনি। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, রাজনৈতিক নির্দেশেই এই গ্রেপ্তার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, ভোটের প্রচার শেষে ফেরার পথে চৌমুহনীতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার উদ্দেশে সায়নী ‘খেলা হবে’ স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটূক্তি করে মন্তব্যও করেন। পাশাপাশি তার গাড়ি একজনকে চাপা দেয় বলেও অভিযোগ ওঠে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর রাতেই সায়নীকে গ্রেপ্তারের জন্য পুলিশ যায় পোলো হোটেলে। সেখানেই ছিলেন সায়নীসহ তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাতে পুলিশের কাছে আইনি নোটিশ দাবি করেন তৃণমূল নেতারা। সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ।
আজ রোববার সকালে আগরতলা পূর্ব থানায় নিজেই যান সায়নী। তার সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব। থানায় সারা দিন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর পর বিকেলে আগরতলা পূর্ব থানার পুলিশ সায়নী ঘোষকে গ্রেপ্তার করে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










