ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন মেহরীন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতায় বঙ্গনারী সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরীন। রোববার (২ জুলাই) সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।

রেডউইন ইন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটসের চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা, আয়োজক সুরিয়া সিনহা ও অভিনেত্রী সোমা চক্রবর্তী ।

প্রতিবছর বাংলার সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। বাংলাদেশের বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য এ বছর মেহরিনকে দেওয়া হয় এই পুরস্কার ।

মেহরিন ছাড়াও মমতা শংকর, অপরাজিতা আঢ্যসহ ১৯ জনকে এবার সম্মাননা দিয়েছে সংগঠনটি।


যে সব মায়েরা সন্তানদের এগিয়ে নিতে নিজেরা আজীবন আড়ালে থেকে যান তাদের প্রতি বঙ্গনারী সম্মাননাটি উৎসর্গ করেছেন সংগীতশিল্পী মেহরীন ।