কলকাতায় ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
পশ্চিমবঙ্গে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শুরু হয়েছে। শুক্রবার কলকাতার কলেজ স্কয়ার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এটি মেলার দশম আসর।
দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। বাংলাদেশের ৭৫ জন প্রকাশকের বই এ মেলায় পাওয়া যাচ্ছে। দেয়া হয়েছে ৬৮টি স্টল।
বছর দশেক ধরে এ মেলার আয়োজন করা হলেও করোনা মহামারির কারণে গত দু’বছর বাংলাদেশ বইমেলা হয়নি। আর এবারই প্রথম মেলা হচ্ছে কলেজ স্কয়ারে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতা পৌরসভার মেয়র দেবাশিস কুমার, বাংলাদেশের উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, এ রাজ্যে যেমন বাংলাদেশ বইমেলা হচ্ছে। তেমনই বাংলাদেশেও যদি এখানকার প্রকাশ করা বইয়ের মেলা করতে পারেন, তবে সেখানকার মানুষও এই বাংলার বই পড়তে পারবেন।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ওখানেও পশ্চিমবঙ্গের বইমেলা হবে। আমাদের প্রকাশক, লেখক সকলের সাহায্য আপনারা পাবেন। আমাদের সকল বইয়ের দোকানে পাওয়া যায় এখানকার বই।
দীপু মনি বলেন, পশ্চিমবঙ্গকে বিদেশ বলে মনে হয় না। পাসপোর্ট-ভিসার কারণে আমরা দুই দেশ। তবে আমাদের দুই দেশের সম্পর্ক খুব নিবিড়। এখানকার প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক খুব ভালো। তাই দুই দেশের পাশাপাশি দুই বাংলার সম্পর্কও মধুর।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




