কাঁচা পেঁপেতে গর্ভপাতের ঝুঁকি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
পেঁপে একটি রসালো সুমিষ্ট পুষ্টিকর এবং উপকারী ফল।এটি খেলে পাবেন পর্যাপ্ত ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম চর্বিযুক্ত উপাদান। এবং পেঁপে খেলে ওজন কমানো সহজ হয়। তবে একটা ব্যাপার প্রায় সবারই জানা যে, গর্ভবতী নারীর জন্য পেঁপে খাওয়া একদমই ঠিক নয়। এটি আসলে কতটা সত্যি?
অনেক সময় বাড়িতে বয়স্ক লোকজন থাকলে তারা গর্ভবতী নারীকে পেঁপে খেতে নিষেধ করেন। বিশেষ করে গর্ভাবস্থার প্রথমদিকে একেবারেই খেতে বারণ করেন। এর কারণ হলো পেঁপের মধ্যে থেকে বের হওয়া সাদা দুধের মতো তরল। এই তরলের মধ্যে থাকা এনজাইমগুলো গর্ভপাতের কারণ হতে পারে। এনজাইমগুলো পোস্টগ্র্যান্ডিনের নিঃসরণকে বাড়িয়ে জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এ কারণে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পেঁপে খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বাড়ে, এমন যুক্তির পেছনে রয়েছে কিছু ইতিহাস।
অনেক আগে মিশরীয়রা গর্ভাবস্থা এড়াতে এবং উটের গর্ভপাত ঘটানোর কাজে পেঁপের বীজ ব্যবহার করতো। সেখান থেকেই গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলার নিয়ম তৈরি হয়। গর্ভবতী ইঁদুরের ক্ষেত্রে গবেষণা করা হলেও এখনও পর্যন্ত মানুষের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি। গর্ভবতীদের পেঁপে খাওয়ার ক্ষেত্রে পুরোপুরি বারণ না করলেও সীমিত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলেন, গর্ভবতী নারীর জন্য স্বাস্থ্যকর একটি ফল হলো পেঁপে। কাঁচা বা পাকা- কোনো ধরনের পেঁপেই পিরিয়ডের চক্রে পরিবর্তন আনে না। তবে কাঁচা পেঁপেতে থাকা পেপেইন নামক প্রোটিওলাইটিক এনজাইম গর্ভবতীর প্রথম ত্রৈমাসিকের মধ্যে নারীর জরায়ুর সংকোচন এবং হজমের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই প্রথম তিনমাস হবু মাকে কাঁচা পেঁপে সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
গর্ভাবস্থার প্রথম তিনমাস পেঁপে বা পেপাভেরিন ক্যারোটিন ভাস্কুলার চাপ বাড়াতে পারে, যা প্লাসেন্টার ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত ঘটাতে পারে। এ কারণেই গর্ভবতীকে গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলতে বলা হয়। তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়িয়ে চলার পাশাপাশি পাকা পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জেনে নিন।
সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

