কাঁচাবাজারে শাক-সবজির চালান পর্যাপ্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর কাঁচাবাজারগুলোতে শাক-সবজির চালান পর্যাপ্ত। সবজির দামও তুলনামুলকভাবে কম। তাই স্বস্তিতে আছেন ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় আজ শুক্রবার অধিকাংশ সবজির দাম ৫ থেকে ১০ টাকা কম। মাছের বাজারেও রয়েছে স্বস্তির বাতাস।
শুক্রবার সরজমিনে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, পরীবাগ, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু ২০ থেকে ২৫, কাঁচাকলা হালি ২৫, কচুর লতি ৪০, পেঁপে ২৫ থেকে ৩০, বেগুন ২০ থেকে ২৫, শিম ২৫ থেকে ৩০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৪০, ধনিয়াপাতা ৬০, বরবটি ৪৫, কচুরমুখি ৪০, চিচিঙ্গা ৪০, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৬০, টমেটো ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতিপিস ২০ থেকে ২৫, লেবু হালি ২০ থেকে ২৫, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা, কাচা কলা ৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য জিনিসের মধ্যে রাজধানীর বিভিন্ন বাজারে নাজিরশাইল চাল ৬৬ থেকে ৭০, মিনিকেট (মানভেদে) ৬০ থেকে ৬৫, পাইজাম ৫২, বিআর-২৮ ৫১ থেকে ৫৩, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪৫, রসুনের দাম বেড়ে ১০০ থেকে ১২০, চিনি ৬৫ থেকে ৭০ এবং আদার দাম বেড়ে ৯০ থেকে ১২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া ছোলার কেজি ৮০ -৮৫ টাকা, চিনি ৫৮ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ প্রতিকেজি কালিবাউস ২৩০, কাতল ২৮০, পাঙ্গাশ ১১০, রুই ৩০০, সিলভারকার্প ১৫০, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০, শিং ৫০০ থেকে ৭০০ ও চিংড়ি ৫০০ থেকে ৭০০, ইলিশ (আকারভেদে) ৫০০ থেকে ১০০০ টাকা ,বোয়াল ৮০০ টাকা,পাবদা ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৫০০ থেকে ৫২০, খাসির মাংস ৭০০-৭৭০, ব্রয়লার মুরগি ১৫০ ও দেশি মুরগি ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী










