সবজির বাজারে স্বস্তি নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রতি কেজি সোনালী বা পাকিস্তানি মুরগির দাম ৪০০ টাকা ছাড়িয়েছে। অথচ ঈদের আগেও এর দাম উঠেছিল ৩২০ টাকায়। বিক্রেতারা বলছেন, তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় সরবরাহে টান পড়েছে। অন্যদিকে প্রতি কেজি আমদানি করা রসুন ২২৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ এবং আলুর দামও বাড়তি। এদিকে অন্যান্য সবজির বাজারেও নেই স্বস্তি।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন নয়ন। তিনি সমাজের মধ্যবিত্ত শ্রেণির একজন। দু’চার বছর আগেও খেয়ে-পরে ভালোই দিনকাল কাটছিল তার। কিন্তু এখন তিন সদস্যের পরিবার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে।
নয়ন বলেন, সবকিছুর দাম অনেক বেশি। যা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর। কোনো সেভিংস নেই। যা আয় সেটাই খরচ হচ্ছে। বরং মাস শেষে আরও ঋণ হতে হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী আচরণে এমন গল্পের মানুষ অসংখ্য। যারা নিয়ন্ত্রণহীন বাজারের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে বাজারের ফর্দ ছোট করছেন। কিন্তু তারপরও হিসাব মিলছে না।
এ ব্যাপারে একজন বলেন, আমরা যারা মধ্যবিত্ত ঢাকায় রয়েছি, তাদের এত বেশি বাসা ভাড়া দিয়ে মাস শেষে বাজারের সমন্বয় করা খুবই কষ্টকর। এরপরও করতে হয় বেঁচে থাকার জন্য।
প্রতিনিয়ত নিত্য নতুন অজুহাতে বাড়ছে পণ্যের দাম। রমজানের আগে ৩২০ টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগি বর্তমানে কিনতে হচ্ছে ৪০০ টাকায়। বিক্রেতাদের যুক্তি বাজারে সরবরাহ কমেছে। এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও।
এক ব্যবসায়ী বলেন, রমজানের পর যেসব মুরগি পাঠানো হয়েছিল, সেসব ছোট হওয়ায় এবং অতিরিক্ত গরমের জন্য বিক্রি করে শেষ করা হয়েছে। এখন গরম, মুরগি নেই।
এদিকে ডাল-আলু, মসলার দামে কাহিল সাধারণ মানুষ। পেঁয়াজের দামও ছুঁয়েছে সত্তরের ঘর। আর রসুনের কেজি ২২৫ টাকা।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা







