কাঙ্গালিনী সুফিয়ার বাঁচার আর্তনাদ
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়ারের ঘরে খাবার নেই, নেই ওষুধ কেনার টাকা। দেশের করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ায় আটকা পড়ে গেল কয়েকদিন ধরে গণমাধ্যমে সাহায্য চেয়ে বাঁচার আর্তনাদ জানিয়ে যাচ্ছেন তিনি।
দেশের একাধিক গণমাধ্যমকে নিজের অবস্থান জানিয়ে কাঙ্গালিনী সুফিয়ার বক্তব্য, কতটা অভাবে দিনযাপন করছি সেটা বলে বোঝানো যাবে না। একমাস আগে কুষ্টিয়ার ডিসি অফিস থেকে ১০ কেজি চাল ও ১ কেজি আলু পেয়েছিলাম। সেটা ফুরিয়ে গেছে। এক মাস ধরে ওষুধ কেনার টাকাও নেই। কেউ খোঁজও নেয় না। আমাকে বাঁচান ভাই। আমার ওষুধ কেনার ব্যবস্থা করে দেন। কয়দিন পর তো না খেয়ে মরার অবস্থা হবে। কখন জানি দম ফুরাইয়া হাওয়ার পাখিডা উইড়া যায়।
কাঙ্গালিনী সুফিয়া দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন। লালন সাঁইজীর আখড়ায় গান গাইতে গিয়ে মেয়ে ও তার ছেলে নিয়ে কুষ্টিয়ায় আটকা পড়া বাউল সম্রাজ্ঞী আরো জানিয়েছেন, খাবার টাকা না দিলেও আমাকে ওষুধের টাকা হলেও কিছু দিতে বলেন সরকারকে। একমাস হয় ওষুধ কিনতে পারছি না। আশা করবো, আগের মতো এখনো সরকার আমার পাশে দাঁড়াবেন।
যদিও এর আগে রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে আর্থিক সহায়তা পেয়েছিলেন কাঙ্গালিনী সুফিয়া। তবে তিনি মনে করেন, দেশের এই পরিস্থিতিতে আরো এগিয়ে আসলে ভালো হয়।
কাঙ্গালিনী সুফিয়া প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। গান রচনা করেছেন প্রায় ৫০০টি। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে কোনবা পথে নিতাইগঞ্জে যাই, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, নারীর কাছে কেউ যায় না, আমার ভাঁটি গাঙের নাইয়া।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











