ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:০৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

কাঠের উনুনে রান্না, মায়ের কাণ্ডে হাসলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

কাঠের উনুনে রান্না, মায়ের কাণ্ডে হাসলেন কঙ্গনা

কাঠের উনুনে রান্না, মায়ের কাণ্ডে হাসলেন কঙ্গনা

খাবার বানানোর জন্য বাড়িতে আধুনিক উপকরণের অভাব নেই। তবুও খাবার বানাতে পুরনো দেশি চুল্লিই বেছে নিলেন আশা রানাউত। লোহার চুল্লিতে কাঠ দিয়ে, আগুন জ্বেলে রুটি বানাতে বসেছেন তিনি। মায়ের কাণ্ড দেখে না হেসে পারলেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

একেবারে দেশি ঘরোয়া পদ্ধতিতে মায়ের খাবার বানানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কঙ্গনা রানাউত। তার পোস্ট করা ছবিতে দেখা গেছে, আশা রানাউতকে আধুনিক রান্নাঘর ছেড়ে উঠানে বসে রুটি বানাচ্ছেন।

ছবিটি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, মাকে যখন জিজ্ঞাসা করলাম, বললেন রান্নাঘরটা বড্ড ঠাণ্ডা। আর তাই উঠানের রোদে বসে তিনি খাবার বানাচ্ছেন। আমিও কৌতুহল সামলাতে না পেরে দেখতে থাকলাম। তবে হাসি থামাতে পারলাম না। দেশি উপকরণের থেকে আর ভালো কিছু হতে পারে না। এমন সুন্দর আবিস্কার দেখে মায়ের জন্য গর্ব হয়।

মাঝে মধ্যেই কঙ্গনাকে এভাবেই সোশ্যাল মিডিয়ায় পারিবারিক মুহূর্ত শেয়ার করতে দেখা যায়। আবার কখনও তিনি টুইটারে সামাজিক ইস্যু নিয়েও গর্জে উঠতে ছাড়েন না। যে কারণে কখনও কখনও ট্রোলও হতে হয় তাকে।

সম্প্রতি, 'তাণ্ডব' নিয়ে বিতর্কিত মন্তব্য করে ট্রোলের মুখে পড়েছিলেন এই বলিউড 'কুইন'। যে কারণে তার টুইটার অ্যাকাউন্টে সাময়িক লাগামও পরায় কর্তৃপক্ষ।