কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাক পরলেই হতে পারে জেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কাতারে বিশ্বকাপ দেখতে আসা বিদেশি নারী সমর্থকদের খোলামেলা পোশাক পড়তে বারণ করা হয়েছে। একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।
মানবাধিকার লঙ্ঘন, ভিন্ন মতাবলম্বীদের দমন, বিদেশি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের পর এবার যোগ হলো দর্শকদের পোশাক নিয়ে বিধিনিষেধ। কাতার বিশ্বকাপে নারী দর্শকদের পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। খোলামেলা পোশাক পরলে তৎক্ষণাৎ শাস্তির আওতায় আনা হবে হবে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দেখতে আসা বিদেশি নারী সমর্থকদের খোলামেলা পোশাক পরতে বারণ করা হয়েছে। তাদের অবশ্যই কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে। দর্শকরা নিজ ইচ্ছামতো পোশাক পরলেও সেটি খোলামেলা হওয়া যাবে না। স্টেডিয়ামে তো বটেই, অন্যান্য দর্শনীয় স্থান ও সরকারি দপ্তরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে।
বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুল রহিমানের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেন, স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি। সেই ক্যামেরার সাহায্যে গ্যালারির প্রতিটি চেয়ারে ভালোভাবে নজরদারি করা সম্ভব। সবকিছুই রেকর্ড করা হবে। দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে।
এ ক্ষেত্রে আয়োজকদের পক্ষে কথা বলছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, দর্শকেরা যেকোনো পোশাকই পরতে পারবেন, কিন্তু তাদের লক্ষ্য রাখতে বলা হয়েছে আয়োজক দেশের আইনের কথা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











