কানাডা প্রবাসী স্ত্রীর লাশ পুঁতে পালালেন স্বামী!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর দক্ষিণখান এলাকায় কানাডা প্রবাসী আফরোজা বেগম (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আশরাফুল আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের ছেলে।
পুলিশ বলছে, স্ত্রীকে হত্যা করে তিনি কানাডা পালিয়ে গিয়ে থাকতে পারেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন। তিনি বলেন, ওই নারীকে হত্যা করে তার লাশ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। তার স্বামীর বাসার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম জানান, তার বোন, দুলাভাই ও ভাগনি প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসে। তারা কানাডার নাগরিক। হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাননি। অবশেষে সোমবার তারা দক্ষিণখান থানায় একটি নিখোঁজ জিডি করেন। বুধবার বোন জামাইয়ের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের সন্ধান পান তারা। এরপর বিষয়টি পুুলিশকে জানানো হয়।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ডিজির পর পুলিশ নিহতের স্বামীর বাসায় যায়। এরপর পুলিশ সোর্স লাগিয়ে জানতে পারে আফরোজাকে হত্যা করা হয়েছে। এরপর কৌশলে তার স্বামীকে ভিডিও কলে নেন তারা। সেই স্বামীই স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন এবং লাশ কোথায় রাখা হয়েছে সেই জাগয়াটি দেখিয়ে দেন। শেষে আফরোজার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির গেট বন্ধ রেখে উদ্ধার কাজ চালায় পুলিশ।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি