কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৪ জুলাই ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
টাইব্রেকারে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের সমান গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
বাংলাদেশ সময় রোববার (১৪ জুলাই) সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জেতে উরুগুয়ে। এর আগে মূল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
এবারের কোপা আমেরিকায় বেশ চমক দেখিয়েছে কানাডা। অভিষেকে আসরেই দারুণ নৈপুণ্য, আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তাদেরই লিড ছিল প্রায় শেষ পর্যন্ত। ম্যাচের ৯০ মিনিটের পর ২-১ গোলে যখন প্রায় জয় নিয়েই তাদের মাঠ ছাড়ার তোড়জোড় চলছিল, তখনই যোগ করা সময়ে উরুগুইয়ান তারকা সুয়ারেজের আঘাতে স্কোরলাইন দাঁড়ায় ২-২ সমতায়।
তৃতীয় স্থানের জন্য লড়াই হলেও, কোচদের কোচ খ্যাত বিয়েলসা উরুগুয়েকে শক্ত একাদশ নিয়ে মাঠে নামান। ম্যাচের মাত্র ৮ মিনিটেই উরুগুয়েকে লিড এনে দেন বেন্তাকুর। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১৪ মিনিটেই কানাডার তরুণ ফুটবলার ইসমাইল কোনে দারুণ এক ফ্লিকে ১-১ সমতা টেনে বল জালে পাঠান।
এরপর ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল ছাড়াই চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। ৮০তম মিনিটে আসে সেই সমতা ভাঙা গোল। দলের বড় তারকা জনাথন ডেভিডই এবার কানাডাকে লিড এনে দেন। মনে হচ্ছিল তৃতীয় স্থান বুঝি দখলে নিলো উত্তর আমেরিকানরা। তবে সেটি আর সম্ভব হয়নি। রোমাঞ্চ কিছুটা বাকি রেখেছিল উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের ৫ মিনিট চলছিল। তৃতীয় মিনিটেই কানাডার ডিবক্সে রক্ষণচেরা রদ্রিগেজের পাস, এক টাচে সেটিকে গোলে পরিণত করেন সুয়ারেজ।
টাইব্রেকারে কানাডা আর সেই একই দাপট ধরে রাখতে পারল না। প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তৃতীয় শ্যুটে এসে তালগোল পাকিয়ে ফেলেন কানাডার ইসমায়েল কোনো। তবে বরাবরেই মতো সফলতা দেখায় উরুগুয়ে। টানা ৪ শ্যুটের সবগুলোতেই কানাডার জাল কাঁপায় তারা। পঞ্চম শ্যুটে কানাডা ব্যর্থ হওয়ায় জয় নিশ্চিত হয় উরুগুয়ের।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











