কানাডায় পুরস্কৃত নোনাজলের কাব্য ও রেহানা মরিয়ম নূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুটি সিনেমা দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোড়িত হচ্ছে। আলোচিত দুটি ছবি ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘নোনা জলের কাব্য’। সম্প্রতি কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় তিনটি পুরস্কার জয় করেছে।
‘নোনাজলের কাব্য’ ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত পেয়েছেন ‘শ্রেষ্ঠ পরিচালক’ এবং আজমেরী হক বাঁধন জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
পরিচালক আরশাদ খান বলেছেন- নোনাজলের কাব্য বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করল, এমনকি দক্ষিণ এশীয় চলচ্চিত্রের জন্যও এটি নতুন একটি মানদণ্ড। এদিকে বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ এশীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নোনাজলের কাব্য।
এদিকে সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। রেহানা নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এবারের ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড’ আসরের সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন বাঁধন।
‘নোনা জলের কাব্য’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এ চলচ্চিত্রের মূল বিষয়।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










