কানাডায় ৩ মাসে ১ লাখ অভিবাসী, নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
কানাডায় নতুন রেকর্ড গড়লো জনসংখ্যা বৃদ্ধির হার। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে যে হারে জনসংখ্যা বেড়েছে, তা আগে কখনো পুরো এক বছরেও বাড়েনি।
এমনকি ২০২২ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে ২০২৩ সালের প্রথম নয় মাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।
স্ট্যাটিসটিকস কানাডার তথ্যমতে, গত ১ অক্টোবর দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৪ কোটি ৫ লাখ ২৮ হাজার ৩৯৬ জন। অর্থাৎ, গত ১ জুলাইয়ের পর থেকে কানাডার জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ৩০ হাজার ৬৩৫ জন বা ১ দশমিক ১ শতাংশ।
১৯৫৭ সালের পর থেকে এক ত্রৈমাসিকে আর কখনো এত বেশি হারে জনসংখ্যা বাড়তে দেখেনি কানাডা। ওই বছর দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, সংখ্যার হিসাবে ১ লাখ ৯৮ হাজার জন।
স্ট্যাটিসটিকস কানাডা বলেছে, ২০২৩ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) দেশটির মোট জনসংখ্যা বেড়েছে ১০ লাখ ৩০ হাজার ৩৭৮ জন। ১৮৬৭ সালে কানাডীয় কনফেডারেশনের পর থেকে পুরো এক বছরেও আর কখনো এত বেশি জনসংখ্যা বাড়েনি দেশটিতে। এমনকি, ২০২২ সালের রেকর্ডও ভেঙে গেছে এ বছর।
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক











