ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:০৯:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

কানাডীয়দের ভিসা দেয়া স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কানাডীয় নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে ভারত। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতীয় বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিককে নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। শিখ নেতা হরদীপ সিংয়ের মৃত্যু নিয়ে ভারত ও কানাডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। 

কানাডার দাবি, হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত ছিল বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যে দুই দেশই পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করেছে।

এবার কানাডীয় নাগরিকদের ভিসা না দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিএলস ইন্টারন্যাশনাল নামে একটি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নোটিসে দেখা যায়, ভিসা সার্ভিস স্থগিত করা হয়েছে।

নোটিসে বলা হয়, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতীয় ভিসা সেবা বন্ধ থাকবে।