ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৫:২৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

কানের দুলই কাল হলো শিশু মরিয়মের!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবেশীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

নিহত মরিয়ম (৭) খাতুন উপজেলার মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করতো। 

মরিয়মের কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।

জানা গেছে, শিশু মরিয়ম বৃহস্পতিবার সকালে শিশুদের সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। সন্ধ্যার পর গ্রামের আশপাশ পুকুরে নেমে খোঁজ করতে থাকে গ্রামের লোকজন। সন্ধ্যায় এক প্রতিবেশীর পুকুর থেকে মরিয়মের লাশ উদ্ধার করা হয়। 

মরিয়মের বাবা খাইরুল ইসলাম অভিযোগ করেন, আমার মেয়ের কানে স্বর্ণের দুল ছিল। সে যদি পুকুরে ডুবে যেত তাহলে তার দুই কানের দুল থাকত। নিশ্চয় তার কানের দুল ছিনিয়ে নিয়ে কেউ তাকে হত্যার পর পানিতে ফেলে দিয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। শিগগিরই রহস্য বেরিয়ে আসবে।