কাপাসিয়ায় কচু চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় পানি কচু, লতিরাজ কচু ও মুখি কচু চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামে বিভিন্ন ব্লকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাষ করা হয়েছে এই তিন জাতের কচু।
কাপাসিয়া কৃষি বিভাগ সূত্রে জানা যায়, অর্থকরী ফসল হিসেবে এই সবজি বেশ লাভজনক। উপজেলার প্রায় ১২ হেক্টর জমিতে পানি ও লতিরাজ কচুর চাষ করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের সার, চারা, আন্তঃপরিচর্যার জন্য আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের উ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করে পরামর্শ দিচ্ছেন।
উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের কৃষক আফজাল হোসেন কচু চাষ করেছেন। তিনি বলেন, কৃষি বিভাগের পরামর্শে এক হেক্টর জমিতে পানি কচু আবাদ করেছি। আগামীতে আরও দুই হেক্টর জমিতে চাষ করবো। ইতোমধ্যে ৯০ হাজার টাকার কচু ও লতি বিক্রি করেছি। আশা করছি আরও ২ মাস প্রতি সপ্তাহে নিয়মিত কচু বিক্রি করতে পারবো। পানি কচু আবাদ ধান চাষের চেয়েও অনেক লাভজনক। প্রকল্পের আওতায় এবং কৃষি বিভাগের পরামর্শে চাষ করে লাভ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, কচু চাষে বিঘাপ্রতি খরচ হয় প্রায় ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। শুধু কচু বিক্রি করে গড়ে টাকা আসে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। এতে মৌসুম শেষে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ৬০-৭০ হাজার টাকা। কচু চাষ কেবল আর্থিকভাবে লাভজনক নয়, এটি আয়রণ সমৃদ্ধ সবজি যা, শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিরাপত্তায় দারুণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কাপাসিয়ায় মুখিকচু, লতিরাজ কচু, ওল কচু, পানি কচু সম্প্রসারণ করতে কৃষকদের উপকরণ, প্রশিক্ষণ দেওয়া হয়। আগ্রহী কৃষকের সংখ্যা দিন-দিন বাড়ছে বলেও জানান তিনি।
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস