কারমাইকেলে চলছে নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর গ্রহন
আপডেট: ০১:০৪ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার
[caption id="attachment_4620" align="alignleft" width="150"]
নারী নির্যাতনবিরোধী স্বাক্ষর সংগ্রহের একটি অংশ[/caption]
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর : রংপুর কারমাইকেল কলেজে চলছে ‘নারীর ওপর যৌন নির্যাতন এবং শারীরিক-মানসিক হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শ্লোগানে স্বাক্ষর সংগ্রহের অভিযান।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে ৭ জুন থেকে শুরু হওয়া এ স্বাক্ষর সংগ্রহ অভিযানের বুধবার (১০ জুন) ৪র্থ দিন।
এ দিন কারমাইকেল কলেজ ক্যাম্পাস ও প্রীতিলতা পাঠাগারের সামনে স্বাক্ষর সংগ্রহ ক্যাম্প বসানো হয়। এ সময় পথচারী, শিক্ষার্থী, দোকান মালিক-কর্মচারীরা নারী নির্যাতনবিরোধী এ গণস্বাক্ষরে অংশ নেন। একই সঙ্গে এ আন্দোলনকে বেগবান করার জন্য তাদের অনেকেই আর্থিক সহযোগিতাও করেন।
ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জেলিড সাকওয়ান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত দুই সহস্রাধিকের বেশি মানুষ এ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে স্বাক্ষর করেছেন।
ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। নির্যাতন থেকে শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে না। অথচ অপরাধীদের শাস্তি হচ্ছে না।
বর্ষবরণের মতো অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতে নারী লাঞ্ছনার মতো ঘটনা ঘটছে। পুলিশ দায়সারাভাবে এক মাস পর অপরাধীদের অস্পষ্ট ছবি ছেপে তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা করেছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। তাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি, বলেন তিনি।
আগামী ১৪ জুন কারমাইকেলে ‘নারী নির্যাতন বিরোধী ছাত্র সমাবেশ’ সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান ছাত্রফ্রন্ট নেতারা।
১০.০৬.২০১৫

১০.০৬.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬