কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কারিগরি ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
বুধবার (৯ আগস্ট) রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবার মেট্রোরেল চলবে। তবে কখন মেট্রোরেল ঠিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)- এর পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, আমরা ধারণা করছি বিদ্যুতের লাইনে কোনো কিছু পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়েছে। আমাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছেন। সমস্যা খুঁজে পেলে তা ঠিক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।
এর আগে ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। বৈদ্যুতিক তারের কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা যায়।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশ ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয়। পরে ধাপে ধাপে এই পথের মাঝের ৯টি স্টেশন খুলে দেওয়া হয়। স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।
শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন চলছিল। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে বর্তমানে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










