ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:২২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

কারোনায় ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষ কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে বলেছেন, তার দেশের লম্বার্ডি অঞ্চল এবং ১৪টি প্রদেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই অবস্থা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।

করোনাভাইরাসের নাটকীয় প্রাদুর্ভাবের কারণে জিমনেশিয়াম, পুল, জাদুঘর ও স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নতুন পদক্ষেপগুলো বাণিজ্যিক কেন্দ্র মিলান ও পর্যটন শহর ভেনিসেও আগামী ৩ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বর্তমানে করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন।  গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০ জনেরও বেশি। শনিবার আক্রান্তের সংখ্যা ১২শ’ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে।

লম্বার্ডির পুরো উত্তরাঞ্চলে এক কোটি মানুষের বসবাস। তাই জরুরি প্রয়োজন ছাড়া ইতালির অর্থনৈতিক কেন্দ্র মিলানের প্রবেশাধিকার স্থগিত থাকবে এবং ভেনিস, পারমা এবং মোডেনাসহ ১৪টি প্রদেশও একই পদক্ষেপের অধীনে থাকবে।

এদিকে, ইতালিতে শেষকৃত্যের অনুষ্ঠানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে নতুন নির্দেশিকা মেনে চলতে নাগরিকেরা দায়িত্বশীল আচরণ করবে বলে আশা প্রকাশ করেছেন ইতালীর প্রধানমন্ত্রী।

-জেডসি