ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৩০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

কাল ঢাকায় আসছেন অপর্ণা সেন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

আগামীকাল রোববার ঢাকায় আসবেন ভারতিয় স্বনামধন্য অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। আজ শনিবার আসার কথা থাকলেও অনিবার্য‘ কারণবশত তিনি আসতে পারছেন না।


ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’। কাল বিকেলে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে ‘উইমেন ফিল্মমেকার কনফারেন্স’ শীর্ষক এই সেমিনারে অংশ নেবেন অপর্ণা সেন। এ কর্মশালায় অপর্ণা সেনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে প্রতিবছরের মতো এবারও আজ থেকে  শুরু হচ্ছে ১৬তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। 

১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন ভেন্যুতে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে অপর্ণা সেন পরিচালিত ‘সোনাটা’ ছবিটি।