কালবৈশাখী ঝড়ে উত্তাল পদ্মা, লঞ্চ-স্পিডবোট বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
কালবৈশাখী ঝড়ের কারণে পদ্মানদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল ৭টা থেকে যাত্রীদের নিরাপত্তায় ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ নদীবন্দর কর্তৃপক্ষ। সাধারণত সকাল ৬টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়ে থাকে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে মোট ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করে। তবে ঝড়ের কারণে নদীতে প্রবল বাতাসে নদী উত্তাল। তাই যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে। নদীর অবস্থা স্বাভাবিক হলে লঞ্চ স্পিডবোট চলাচল শুরু করবে।
এদিকে নৌরুটে ফেরি চলাচল কিছু সময় বন্ধ থাকলেও এখন সচল রয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, ঝড় শুরু হলে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন এ নৌরুটে ৭টি ফেরি সচল রয়েছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব