ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৩:৫৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

কাশিমপুর কারাগারে নারী বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের এক বন্দি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে তার মৃত্যু হয়। নিহত শাহানাজ বেগম (৫৯) পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার আ. রাজ্জাকের স্ত্রী।

কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, রাজধানীর কামরাঙ্গীচর থানার নারী ও শিশু নির্যতান দমন আইনের মামলায় গ্রেপ্তার শাহনাজ বেগমকে ২০১৬ সালের ৩০ মে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তরিত করা হয়। তিনি মানসিক ও এজমা রোগে আক্রান্ত ছিলেন।

শনিবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের পরামর্শে বিকাল ৩টা ৫০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।