কাশ্মীর নিয়ে মুখ খোলায় সোনমকে জাত নিয়ে কটাক্ষ!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সামাজিকমাধ্যমে স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলতে গেলেই বিপত্তি। কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়। এমনকি বড় সেলিব্রেটি হলেও রক্ষা নেই। যেমনটি ঘটেছে বলিউড অভিনেত্রী ও মডেল সোনম কাপুরের বেলায়ও। ফের উত্তপ্ত ট্রোলের মধ্যে পড়তে হয়েছে তাকে।
কাশ্মীর সংকট শুরু হওয়ার পর টুইটারে তিনি লিখেছেন, ঠাণ্ডা মাথায় সব পরিস্থিতির মোকাবেলা করলে কোনোটাই সমস্যা হয়ে দাঁড়ায় না। কথার অপব্যাখ্যা মানেই বক্তা দোষী নন। বরং নিজেকে ভালো করে চিনুন। তা হলেই রাস্তা খুঁজে পাবেন।-খবর এনডিটিভির
এতে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার ওপর বেশ চটেছেন। তার আধাসিন্ধি আর আধাপেশোয়ারি পরিবার নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। তাকে উদ্দেশ্য করে বলা হয়, আপনার মুখ বন্ধ রাখাই মঙ্গলজনক।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পর বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, দুই রাজ্যের পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। এ অবস্থা দেখে মন খারাপ করছেন। কারণ আমি মনেপ্রাণে দেশপ্রেমিক। তাই এই স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলতে দ্বিধাবোধ করছি।
তিনি আরও বলেন, আমার পরিবার আধাসিন্ধি আধাপেশওয়ার। তাই ভাগাভাগির যন্ত্রণা আমি বুঝি। এ যন্ত্রণা কাউকে বলে বোঝানোর নয়।
সোনম কাপুর বলেন, তার এই নাম কাশ্মীরে গিয়ে ঠিক করেন বাবা অনিল কাপুর ও মা সুনিতা কাপুর। অনিল রাম-লক্ষ্ণণ ছবির শুটিং করতে গিয়েছিলেন কাশ্মীরে। এ ছবির একটি চরিত্রের নাম সোনম। তিনি জন্মানোর আগেই এখানে তারা ঠিক করেন মেয়ে হলে সোনম নাম রাখবেন।
আরেকটি টুইটে সোনম নিজের নামে নেপথ্য কাহিনি ফাঁস করে জানান, একটিই নাম ঠিক করেছিলেন মা-বাবা। হাজারটা নাম ঠিক করেননি। সেই নামই এখন কাপুর পরিবারের কাছে মঙ্গলের প্রতীক।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







