কাশ্মীরে শান্তি নেই: জাইরা ওয়াসিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
জাইরা ওয়াসিম
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তি নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সরব হয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম। ইনস্টাগ্রামে কাশ্মীর নিয়ে দিয়েছেন বিশদ পোস্ট। তার এই পোস্টকে শুরু হয়েছে নানা বিতর্ক। সমালোচনায় পড়েছেন এই অভিনেত্রী।
মাত্র ১৩ বছর বয়সে বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খানের সাথে ‘দঙ্গল’ ছবিতে প্রথম অভিনয় করেই বাজিমাত করেন জাইরা ওয়াসিম। এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পান তিনি।
সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে জাইরার বক্তব্য, কাশ্মীর আশা ও হতাশার মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছে। বাড়তে থাকা নিরাশা ও দুঃখের মাঝেই উপত্যকায় শান্তি অবস্থান করছে, এমন একটি অসত্য ছবি সকলের সামনে তুলে ধরা হচ্ছে। কাশ্মীরিদের এমন একটি পৃথিবীতে থাকতে হয়, যেখানে যখন খুশি বিধিনিষেধ আরোপ করা হয়!
কাশ্মীরের মানুষগুলোকে কেন যখন-তখন নিয়মের বেড়াজালে বেঁধে ফেলা হয়, প্রশ্ন তুলেছেন জাইরা। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা কি এত সহজ? মুখ বন্ধ করাও কি এত সহজ? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
কয়েকমাস আগে বলিউডে অভিনয় তার জীবন দর্শন ও ধর্মের রীতির পরিপন্থী উল্লেখ করে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন। তখন তাকে নিয়ে বেশ বিতর্ক শুরু হয়।
কাশ্মীর সংক্রান্ত যা যা খবর সামনে আসে তার বেশির ভাগই অসত্য, সাজানো। তাই বিশ্বাস করার আগে প্রশ্ন করুন – আবেদন জাইরার।
জাইরা ‘দঙ্গল’ ছাড়াও ‘সিক্রেট সুপারস্টার’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয় করেছেন।
গত আগস্ট মাসের শুরুতে নয়াদিল্লি আকস্মিকভাবে কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের ক্ষমতা তুলে নেয়। এর ফলে ভারত ও পাকিস্তান উভয়ের পুরো নিয়ন্ত্রণ দাবি করা কাশ্মীরে উত্তেজনা বেড়ে যায়। এরপরই ভারত এ অঞ্চলে হাজারে হাজার অতিরিক্ত সেনা মোতায়েন, সহস্রাধিক জনগণকে আটক এবং মোবাইলফোন ও ইন্টরনেট সেবা বন্ধ করে দেয়।
ভারত সরকার প্রায় দুই মাসেরও বেশি সময় পর বিতর্কিত কাশ্মীর উপত্যকায় পোস্ট-পেইড মোবাইল ফোন সেবা পুনরায় চালু করে।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











