কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন প্রাচী দেশাই
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
বলিউডে একটা সময় জনপ্রিয়তার চূড়ায় থাকলেও হঠাৎ করেই সিনে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান প্রাচী দেশাই। রক অন, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই এর মতো ছবিতে অনবদ্য অভিনয়ের পর আচমকাই যেন বলিউড থেকে মুছে যায় প্রাচীর নাম। সম্প্রতি জি ফাইভ এর ছবিতে দেখা গিয়েছে প্রাচীকে। এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে সরব হলেন অভিনেত্রী। কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতা সম্পর্কেই এবার প্রকাশ্যেই মুখ খুললেন প্রাচী।
প্রাচী জানান এক বিগ বাজেট ছবিতে কাজ করার প্রস্তাব আসে তার কাছে। পরিচালক নিজে ফোন করেন তাকে। কিন্তু বিনিময়ে ‘কম্প্রোমাইজ’ করতে বলা হয় প্রাচীকে। প্রাচী অস্বীকার করেন। পরিচালক ফের তাকে ফোন করে কাস্টিংয়ের বিনিময়ে শয্যাসঙ্গিনী হওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু প্রাচী ফিরিয়ে দেন সেই প্রস্তাব। ফিরিয়ে দেন ছবির অফারও।
শুধু প্রাচী নয়, এর আগে বহু অভিনেত্রীই ইণ্ডাস্ট্রির এই সমস্যা নিয়ে সরব হয়েছেন। শুধু কাস্টিং কাউচই নয়, #মিটু নিয়েও প্রতিবাদ করতে দেখা গিয়েছেন একের পর এক অভিনেত্রীকে।
২০০৬ সালে ধারাবাহিক ‘কসম সে’র মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন প্রাচী। তার ক্যারিয়ার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। প্রথম ধারাবাহিকেই রাম কাপুরের বিপরীতে অভিনয় এবং শো সুপার হিট। এর ঠিক দু’বছরের মধ্যেই রক অন ছবিতে কাজের অফার পান তিনি। এর পর একে একে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘বোল বচ্চন’, ‘আজহার’ সহ একের পর এক ছবি করেন তিনি। যদিও এর পর থেকেই ক্রমশ নিচের দিকে নামতে শুরু করে প্রাচীর ক্যারিয়ার গ্রাফ। ছবিতে কম দেখা যেতে থাকে তাকে। কারণ, হিসেবে শোনা যায় একতা কাপুরের সঙ্গে খারাপ সম্পর্ক। যদিও এ নিয়ে প্রাচী প্রকাশ্যে কিছু বলেননি কোনওদিন।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








